Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেস্ট অব ফোর নিয়ে রিপোর্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের

উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় সেরা চার বিষয়ের প্রাপ্ত নম্বরের (বেস্ট অব ফোর) ভিত্তিতে কলেজে পড়ুয়া ভরতি হবে। আর অনার্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর যোগ করা হবে বেস্ট অব ফোরের সঙ্গে।

বেস্ট অব ফোর নিয়ে রিপোর্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের
  • ৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় সেরা চার বিষয়ের প্রাপ্ত নম্বরের (বেস্ট অব ফোর) ভিত্তিতে কলেজে পড়ুয়া ভরতি হবে। আর অনার্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর যোগ করা হবে বেস্ট অব ফোরের সঙ্গে। সূত্রের খবর, এই মর্মেই বুধবার উচ্চশিক্ষা দপ্তরে রিপোর্ট জমা দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। স্নাতকে ভরতির কেন্দ্রীয় পোর্টালে সামঞ্জস্য আনার জন্য বিশ্ববিদ্যালয়গুলিকে বার্তা দিয়েছিল উচ্চশিক্ষা দপ্তর। বিশ্ববিদ্যালয়, এমনকি, কলেজ ভেদেও আবেদনকারী পড়ুয়াদের মান যাচাইয়ের ভিন্ন পদ্ধতি রয়েছে। সেখান থেকে একটি অভিন্ন পদ্ধতিতে আসার চেষ্টা করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তবে, এ নিয়ে কলেজগুলির মধ্যে এখনো অসন্তোষ রয়েছে। তাদের মতে, বেস্ট অব ফোরের মাধ্যমে সঠিকভাবে মান যাচাই সম্ভব নয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ