Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিষেককে শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট

বিধাননগর সাইবার ক্রাইম থানার মামলায় আজ, বৃহস্পতিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। তবে অভিষেকের এফআইআর খারিজের যে আর্জি ছিল তা নাকচ করে দিয়েছে আদালত।

অভিষেককে শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
  • ২১ মে, ২০২৬ ১৬:৪৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধাননগর সাইবার ক্রাইম থানার মামলায় আজ, বৃহস্পতিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। তবে অভিষেকের এফআইআর খারিজের যে আর্জি ছিল তা নাকচ করে দিয়েছে আদালত। জানানো হয়েছে, আপাতত তদন্ত চলবে। অভিষককে তদন্তে সবরকমভাবে সহযোগিতা করতে হবে। তলব করলে হাজিরা দিতে হবে সশরীরে। এছাড়া আদালতের অনুমতি ছাড়া বিদেশে যাওয়া যাবে না। অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে। এক্ষেত্রে অভিষেকের আবেদন ছিল তাকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করা হোক। সেই আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যর বেঞ্চ। আগামী ৩০ জুলাই পর্যন্ত অভিষককে রক্ষাকবচ দিয়েছে আদালত। 

Advertisement

গত ২৭ এপ্রিল আরামবাগে নির্বাচনী প্রচারে অভিষেক বলেছিলেন, আমি মোটেই উদার নই। ৪ মে দেখব দিল্লির কোন বাবা বাঁচায়। এছাড়া ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য এবং ডিজে বাজানো সংক্রান্ত মন্তব্যও। নির্বাচনের ফলাফল ঘোষণার পর অভিষেকের এই সকল মন্তব্যকে উস্কানিমূলক দাবি করে গত ৫ মে এফআইআর দায়ের করা হয় বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানায়। সেই অভিযোগের ভিত্তিতে ৫টি ধারায় মামলা দায়ের করে পুলিশ। যার মধ্যে রয়েছে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারাও। তারই পরিপ্রেক্ষিতে এফ আই আর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল কংগ্রেসের নেতা। সেই মামলারই শুনানি ছিল আজ। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, অভিষেকের বক্তব্য একেবারেই দায়িত্বজ্ঞানহীন। পাশাপাশি ভর্ৎসনার সুরে আদালত জানায়, একজন রাজনৈতিক দলের শীর্ষনেতা কী ভাবে এইরকম হুমকি দিতে পারেন? আদালত বলে, যদি নির্বাচনে তৃণমূল জিতে যেত তাহলে রাজ্যে কী পরিস্থিতি তৈরি হত? এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২০ জুলাই।

Advertisement
সম্পর্কিত সংবাদ