Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

উদ্বোধনের ৪ দিন পরেই কেবল চুরি, ব্যাহত মেট্রো পরিষেবা

চোরের তাণ্ডবে নাজেহাল দিল্লি মেট্রো। গত রবিবার ম্যাজেন্টা লাইনে দীপালি চক থেকে মজলিস পার্ক পর্যন্ত রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উদ্বোধনের ৪ দিন পরেই কেবল চুরি, ব্যাহত মেট্রো পরিষেবা
  • ১৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চোরের তাণ্ডবে নাজেহাল দিল্লি মেট্রো। গত রবিবার ম্যাজেন্টা লাইনে দীপালি চক থেকে মজলিস পার্ক পর্যন্ত রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সেই মেট্রো লাইনের প্রায় ১ হাজার মিটার সিগনাল কেবল চুরি যায়। এর ফলে ব্যাহত হয় পরিষেবা। দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (ডিএমআরসি) এক আধিকারিক বলেন, ‘কেবল চুরি যাওয়ায় সিগনাল ব্যবস্থা স্তব্ধ হয়ে যায়। বৃহস্পতিবার ভালস্বা থেকে মজলিস পার্ক পর্যন্ত ২৫ কিমি গতিতে ট্রেন চালাতে হয়েছে। শুক্রবারও পরিষেবা বাধাপ্রাপ্ত হয়।’ তিনি আরও জানান, ইতিমধ্যে নতুন সিগনাল কেবল বসানোর কাজ শুরু হয়েছে। তবে মেট্রো চালু রেখে এই কাজ করা কার্যত অসম্ভব। এহেন অবস্থায় রাতে পরিষেবা বন্ধ হওয়ার পরেই মেরামতির কাজ করতে হবে।

Advertisement

সূত্রের খবর, বৃহস্পতিবার ভোর ৪টে ২০ নাগাদ পুলিশকে ফোন করেন মজলিস পার্ক স্টেশনের সিগনাল কন্ট্রোলার। তিনি জানান সিগনালিং ব্যবস্থা ব্যাহত হয়েছে। সঙ্গে সঙ্গে অভিযুক্তদের খোঁজ শুরু করে পুলিশ। ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ধৃতের নাম শেখ শফিক (২৮)। ওই যুবকের কাছ থেকে ১৭০ থেকে ১৮০ মিটার পোড়া কেবল উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ডিএমআরসির আধিকারিকরা জানিয়েছেন, এই ধরনের ঘটনা সাধারণত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৪টের মধ্যে হয়। এই সময় মেট্রো পরিষেবা বন্ধ থাকে। এই সুযোগে তার কেটে চম্পট দেয় চোরের দল। সিগনাল কেবলে প্রচুর পরিমাণে তামা ও অ্যালুমিনিয়াম থাকে। তার গলিয়ে সেগুলি সংগ্রহ করে অভিযুক্তরা। 
দিল্লি মেট্রোয় কেবল চুরির ঘটনা অবশ্য এই প্রথম নয়। ১১ জামনুয়ারি এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে সিগনাল কেবল চুরির চেষ্টা চালায় চোরের দল। ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৮০০ মিটার 
কেবল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ