Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

মন্ত্রিসভায় রদবদল জুনেই, ধর্মেন্দ্রকে সরিয়ে দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে

মন্ত্রিসভায় রদবদল জুনেই, ধর্মেন্দ্রকে সরিয়ে দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল নিয়ে বিগত এক বছর ধরেই চলছে নানাবিধ জল্পনা ও চর্চা। কিন্তু আদতে কোনও রদবদলই হয়নি। আবার জোরদার গুঞ্জন শুরু হয়েছে যে, এই মাসেই হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল। নিট, সিবিএসই, এসএসসি, সিইউইটি একের পর এক পরীক্ষায় দুর্নীতি ও কেলেঙ্কারি ফাঁস হওয়ায় এক কোটি পরীক্ষার্থী চরম দুর্ভোগে। আর তারই জেরে বিরোধীদের দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। রদবদলে নতুন শিক্ষামন্ত্রী আসার সম্ভাবনা। 

Advertisement

একইভাবে শোনা যাচ্ছে, অর্থ ও বাণিজ্য মন্ত্রীও বদল হবে। এই রদবদলে কয়েকজন পূর্ণ ও রাষ্ট্র মন্ত্রীকে অব্যাহতি দিয়ে তাঁদের রাজ্যে পাঠানো হতে পারে সংগঠনের কাজে। আগামী কয়েক বছরে যে রাজ্যগুলিতে ভোট, সেখানেই দলের কাজে কয়েকজন মন্ত্রীকে পাঠানো হবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরীকে উত্তরপ্রদেশে দলের সভাপতি করা হয়েছে। কর্পোরেট অ্যাফেয়ার্স ও সড়ক পরিবহণের রাষ্ট্রমন্ত্রী হর্ষ মালহোত্রাকে সরিয়ে দিল্লির দলীয় সভাপতি পদ দেওয়া হয়েছে। সুতরাং এই পদগুলি পূর্ণ করা হবে। কর্ণাটকের বিজেপি সভাপতি বদল করা হতে পারে। সেখানে একজন পূর্ণমন্ত্রী যাবেন। ৭০ বছরের বেশি বয়সের মন্ত্রীদের কয়েকজনকে দলের দায়িত্বে সরানো হতে পারে।  পূর্ণ ও রাষ্ট্রমন্ত্রী মিলিয়ে যে মন্ত্রকগুলির দায়িত্ব রদবদল করা হবে বলে চর্চা সেগুলি হল রেল, কয়লা, অর্থ, কর্পোরেট অ্যাফেয়ার্স, টেক্সটাইল, তথ্য সম্প্রচার, গ্রামোন্নয়ন, সার ও রসায়ন, জলশক্তি। 
দলীয় সূত্রের খবর, ১২ জনের বেশি মন্ত্রী বদল হবেন। নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল, অশ্বিনী বৈষ্ণবদের কি মন্ত্রকের দায়িত্ব বদল হবে? এই জল্পনাও চলছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ