মন্ত্রিসভার বৈঠকে ১১৪টি পদে নিয়োগের ছাড়পত্র দিল মন্ত্রিসভা। পূর্ব মেদিনীপুরের দীঘাতে নবনির্মিত জগন্নাথধাম মন্দির প্রাঙ্গণের আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য বিদ্যমান শূন্যপদগুলিতে ১০০ জন সিভিক ভলিন্টিয়ার নিয়োগ হবে। হুগলির সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারের সংশ্লিষ্ট ক্যাডারের অধীনে ১২টি অতিরিক্ত প্যারামেডিকেল পদ সৃষ্টি করা হল এবং পশ্চিমবঙ্গ আইনি সেবা সদস্যদের থেকে পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের জন্য দুটি আইনি আধিকারিক পদ সৃষ্টি হল।



