Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ধোনির হাতে বিশেষ স্মারক তুলে দিল সিএবি

ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানও সারা। তবুও ইডেনের গ্যালারিতে সমর্থকদের ভিড় কমেনি। মাঠের দিকে চোখ যেতেই কারণটা স্পষ্ট হল। তখনও যে ইডেনের সবুজ গালিচায় দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি।

ধোনির হাতে বিশেষ স্মারক তুলে দিল সিএবি
  • ৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানও সারা। তবুও ইডেনের গ্যালারিতে সমর্থকদের ভিড় কমেনি। মাঠের দিকে চোখ যেতেই কারণটা স্পষ্ট হল। তখনও যে ইডেনের সবুজ গালিচায় দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি। কেকেআরের আন্দ্রে রাসেলের সঙ্গে আড্ডায় ব্যস্ত মাহি। তারপর মাঠ কর্মীদের ছবির আবদার মিটিয়ে মহাতরকা ইডেনে অপেক্ষারত সিএবি’র আধিকারিকদের সঙ্গে সাক্ষাত্ করলেন। সেখানেই প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি ধোনির হাতে তুলে দেন বিশেষ স্মারক। তাতে খোদাই করা রয়েছে ইডেনে আয়োজিত সমস্ত আন্তর্জাতিক ও আইপিএল ম্যাচের তালিকা। বিশেষ উপহার হাতে তুলে ধোনি হেসে জিজ্ঞাসাও করেন, ‘কোনও ম্যাচ বাদ যায়নি তো!’ স্টেডিয়াম থেকে বেরনোর সময়েও ধোনিকে ঘিরে অনুরাগীদের উন্মাদনা ছিল দেখার মতো। প্রিয় তারকা কাছে পৌঁছনোর চেষ্টার এক ভক্ত পড়ে গিয়ে আহতও হন। সবমিলিয়ে বুধবার ধোনি আবেগে উদ্ভাসীত তিলোত্তমা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ