Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

ব্যাটে-বলে সফল অর্শদীপ

ব্যাটে-বলে সফল অর্শদীপ
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
বরোদা: বিজয় হাজারে ট্রফির সেমি-ফাইনালে উঠল মহারাষ্ট্র ও কর্ণাটক। শনিবার কোয়ার্টার ফাইনালে পাঞ্জাবকে ৭০ রানে হারাল মহারাষ্ট্র। অন্য ম্যাচে বরোদার বিরুদ্ধে ৫ রানে নাটকীয় জয় পায় কর্ণাটক।
Advertisement
পাঞ্জাবের বিরুদ্ধে অর্শিন কুলকার্নির ১০৭ ও অঙ্কিত রাওনের ৬০ রানের সুবাদে প্রথমে ব্যাট করে মহারাষ্ট্র তোলে ২৭৫-৬। নিখিল নায়েক ২৯ বলে ঝোড়ো ৫২ রানের ইনিংস উপহার দেন। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় (৫) যদিও রান পাননি। ব্যর্থ রাহুল ত্রিপাঠিও (১৫)। পাঞ্জাবের সফলতম বোলার অর্শদীপ সিং (৩-৫৬)। জবাবে ৪৪.৪ ওভারে ২০৫ রানে থামে পাঞ্জাব। অর্শদীপ (৪৯) ও আনমোলপ্রীত সিং (৪৮) ছাড়া কেউ ক্রিজে থিতু হননি। মহারাষ্ট্রের হয়ে তিন উইকেট নেন মুকেশ চৌধুরী। অন্য ম্যাচে পাদিক্কালের সেঞ্চুরি (১০২) ও অনীশের ৫২ রানের সুবাদে কর্ণাটক তুলেছিল ২৮১-৮। কিন্তু ১ বল বাকি থাকতে শেষ হয় বরোদার লড়াই (২৭৬)।
সম্পর্কিত সংবাদ