নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজয় হাজারে ট্রফিতে বরোদাকে ৭ উইকেটে হারাল বাংলা। শনিবার হায়দরাবাদে প্রথমে ব্যাট করে ক্রুণাল পান্ডিয়ারা ৪৮.৫ ওভারে ২২৮ রানে অলআউট হন। জবাবে ৪২ বল বাকি থাকতেই সহজ জয় তুলে নেয় বাংলা (২২৯-৩)। সৌজন্যে অনুষ্টুপ মজুমদারের ১০৬ বলে অপরাজিত ৯৯ রানের ইনিংস। এছাড়া সুমন্ত গুপ্তও ৬৯ রানে অপরাজিত থাকেন। এই জয়ের পর গ্রুপ ই’তে দ্বিতীয় স্থানে রয়েছে লক্ষ্মীরতন শুক্লার দল (১০ পয়েন্ট)।
Advertisement
শনিবার বাংলার বোলাররাও কম যাননি। বরোদার ওপেনার শাশ্বত রাওয়াত ৯৫ রানের ইনিংস খেলেছেন। বাকি কেউ বড় রান পাননি। বাংলার হয়ে সায়ন ঘোষ ও প্রদীপ্ত প্রামাণিক তিনটি করে উইকেট তুলে নেন।



