নবি মুম্বই: স্মৃতি মান্ধানাদের ৯ উইকেটে হারিয়ে দাপুটে জয় ওয়েস্ট ইন্ডিজের। একইসঙ্গে মহিলাদের টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরিয়ে আনল ক্যারিবিয়ানরা। মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে ভারতের সংগ্রহ ১৫৯-৯। স্মৃতি মান্ধানা করলেন ৬২ রান। ৪১ বলের ইনিংসে তিনি মারেন ৯টি চার ও ১টি ছক্কা। জবাবে ২৬ বল বাকি থাকতেই ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ। ৪৭ বলে ৮৫ করেন ম্যাথুজ।



