Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মা উড়ালপুলের বাইপাসগামী রাস্তা রাতে বন্ধ

মেরামতের জন্য আবার বন্ধ করা হল মা উড়ালপুলের একাংশ। কাজ শেষ না হওয়া পর্যন্ত রোজ রাত ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ

মা উড়ালপুলের বাইপাসগামী রাস্তা রাতে বন্ধ
  • ৭ মার্চ, ২০২৫ ০৪:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেরামতের জন্য আবার বন্ধ করা হল মা উড়ালপুলের একাংশ। কাজ শেষ না হওয়া পর্যন্ত রোজ রাত ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বাইপাসগামী রাস্তায়। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে কাজ। লালবাজার একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, কাজ শেষ না হওয়া পর্যন্ত রাতে পাঁচ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে এই রাস্তা। এ সময় বিপরীতমুখী রাস্তাটি যানবাহন চলাচলের জন্য যথারীতি খোলা থাকবে। পুলিস সূত্রে খবর, উড়ালপুলের বাইপাসগামী ফ্ল্যাঙ্ক বন্ধ থাকার সময় পার্ক সার্কাস ক্রসিং, সুরাবর্দি অ্যাভিনিউ, দরগা রোড, চার নম্বর ব্রিজ, পি সি কানেক্টর হয়ে বাইপাসের দিকে যেতে পারবে সব ধরনের যানবাহন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ