মেলবোর্ন: ডনের দেশে শুরু নতুন বিতর্ক। চতুর্থ টেস্টে নামার আগে এমসিজি’র প্র্যাকটিস পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করল ভারতীয় দল। রবিবার অসমান বাউন্সযুক্ত পিচে ব্যাট করার সময় বল নীচু হওয়ায় বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ওই চোটের জন্য পিচকে সরাসরি দায়ী করেন আকাশ দীপ। সেই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ টিম ইন্ডিয়া। কেন ব্যবহৃত পিচ দেওয়া হল নেট প্র্যাকটিসের জন্য, প্রশ্ন তুলেছে তারা। তবে এমসিজি’র কিউরেটর ম্যাট পেজ যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। ‘প্রোটোকল’ মেনেই পিচ দেওয়া হয়েছে ভারতীয় দলকে, স্পষ্ট জানান তিনি।
Advertisement
সোমবার ছুটি নিয়েছিল রোহিত বাহিনী। সেজন্যই অনুশীলনে আসেননি কেউ। তবে জানা গিয়েছে যে, অধিনায়কের হাঁটু এখনও ফুলে রয়েছে। টিম ম্যানেজমেন্টের অভিযোগ, সফরের দু’মাস আগেই প্র্যাকটিসের শিডিউল পাঠানো হয়েছিল। তারপরও বহুবার ব্যবহৃত পিচ দেওয়া হয়েছে অনুশীলনের জন্য। থ্রো-ডাউনের সময় সাপোর্ট স্টাফ দয়ানন্দ গরানির ছোড়া বল তাই প্রত্যাশিত উচ্চতায় ওঠেনি। বরং তা নীচু হয়। রোহিত পুল মারতে গিয়েছিলেন। বল গিয়ে লাগে প্যাডের সুরক্ষার বাইরে থাকা হাঁটুতে। কেন বাউন্সযুক্ত নতুন পিচ দেওয়া হল না, প্রশ্ন তুলছে শিবির।
এমসিজি কিউরেটর ম্যাটের সাফাই, ‘টেস্টের তিন দিন আগেই এখানে পিচ তৈরি হয়। তার আগে যদি কোনও দল এসে অনুশীলন করতে চায় তবে ব্যবহৃত পিচই পাবে। সোমবার থেকে তরতাজা পিচ পাওয়ার কথা। ভারতীয় দল যদি এদিন প্র্যাকটিস করত, তবে নতুন পিচই পেত। এটাই এখানকার রীতি।’ কিন্তু ভারতীয় দল তো আগেভাগে অনুশীলনের সূচি পাঠিয়ে দিয়েছিল! এই ব্যাপারে স্পষ্ট বক্তব্য মেলেনি পেজের মুখ থেকে।
আসলে ঘাসেভরা পিচে সফরকারী দলকে প্রস্তুতির সুযোগ দিতে চায়নি অস্ট্রেলিয়া। সেজন্যই কার্যত বাউন্সহীন পিচে অনুশীলন করতে হয়েছে বিরাট কোহলি, লোকেশ রাহুলদের। এই টেস্টে যে স্পিনারদের জন্য কোনও সাহায্যই মজুত থাকবে না, তা পরিষ্কার কিউরেটরের কথায়। তিনি বলেছেন, ‘৬ মিমি ঘাস থাকবে উইকেটে। পারথ বা ব্রিসবেনের মতো দ্রুতগতির পিচ না হলেও পেসাররা খুশিই হবে। আর নতুন বল খেলে দিতে পারলে রান পাবে ব্যাটসম্যানরাও।’