Bartaman Logo
৯ জুন, ২০২৬

২৩ এপ্রিল বারামতীতে উপনির্বাচন, বিনা লড়াইয়ে জয়ের পথে সুনেত্রাই

২৮ জানুায়রি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় মহারাষ্ট্রের তৎকালীন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। বারামতীতে অবতরণের সময় অজিত পাওয়ারকে নিয়েই ভেঙে পড়ে প্রাইভেট বিমানটি।

২৩ এপ্রিল বারামতীতে উপনির্বাচন, বিনা লড়াইয়ে জয়ের পথে সুনেত্রাই
  • ১৬ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

মুম্বই: ২৮ জানুায়রি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় মহারাষ্ট্রের তৎকালীন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। বারামতীতে অবতরণের সময় অজিত পাওয়ারকে নিয়েই ভেঙে পড়ে প্রাইভেট বিমানটি। এনিয়ে মারাঠা রাজনীতিতে বিস্তার চাপানউতোর দেখা গিয়েছে। এনসিপি নেতার মৃত্যুর পর থেকে বারামতী আসনটি ফাঁকা রয়েছে। এবার সেখানে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হল। রবিবার এক সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২৩ এপ্রিল বারামতী বিধানসভা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। অজিতের অবর্তমানে দলের ব্যাটন রয়েছে স্ত্রী সুনেত্রার হাতেই। ইতিমধ্যে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন তিনি। কর্মী-সমর্থকদের কথায়, এই আসনে আট বার জেতার রেকর্ড রয়েছে অজিত পাওয়ারের। রাজ্যসভার আসন ইতিমধ্যেই পুত্র পার্থকে ছেড়ে দিয়েছেন সুনেত্রা। মনে করা হচ্ছে, বারামতী কেন্দ্রেই অজিত গোষ্ঠীর এনসিপি প্রার্থী হবেন তিনি। এই কেন্দ্রে হয়ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবেন অজিত-পত্নী। কারণ এই কেন্দ্রে বিরোধী জোটের তরফে শারদ গোষ্ঠীর এনসিপির লড়াই করার কথা। তারা এই আসনে সম্ভবত প্রার্থী দেবে না। তাই  সুনেত্রা পাওয়ারের জিতে আসাটাও শুধু সময়ের অপেক্ষা। বিজেপি বিধায়ক শিবাজি কারদিলের মৃত্যুর পর মহারাষ্ট্রের রাহুরি আসনটি ফাঁকা রয়েছে। ২৩ এপ্রিল সেখানেও উপনির্বাচন হবে।

Advertisement

সবমিলিয়ে মোট আটটি বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে। মহারাষ্ট্রের দু’টি আসন ছাড়াও গোয়ার পোন্ডা, কর্ণাটকের বাগালকোট ও দাবনাগেরে দক্ষিণ, নাগাল্যান্ডের কোরিডাং, ত্রিপুরার ধর্মনগর ও গুজরাতের উমরেথে ভোট হবে। এক্ষেত্রে ৯ এপ্রিল গোয়া, কর্ণাটক, নাগাল্যান্ড ও ত্রিপুরায় উপনির্বাচন হবে। গুজরাত ও মহারাষ্ট্রের বাকি তিন আসনে ভোট হবে ২৩ এপ্রিল। ভোটের ফলপ্রকাশ ৪ মে।

সম্পর্কিত সংবাদ