Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জাল নোট দিয়ে লটারির টিকিট কিনে গ্রেপ্তার ক্রেতা

৫০০ টাকার জাল নোট দিয়ে লটারি কিনতে গিয়েছিলেন এক ব্যক্তি। তাঁকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। রবিবার ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার বক্সি পল্লিতে।

জাল নোট দিয়ে লটারির  টিকিট কিনে গ্রেপ্তার ক্রেতা
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: ৫০০ টাকার জাল নোট দিয়ে লটারি কিনতে গিয়েছিলেন এক ব্যক্তি। তাঁকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। রবিবার ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার বক্সি পল্লিতে।

Advertisement

বনগাঁ থানা ভুয়ো নোট বাজেয়াপ্ত করেছে। ওই ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে। ধৃতের নাম তপন বণিক। তিনি সিকদারপল্লির বাসিন্দা। এরপর পুলিশ তাঁর কাছ থেকে মোট ১০টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করেছে। সোমবার তাঁকে বনগাঁ আদালতে তোলা হয়েছিল। চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে।
রবিবার রাতে লটারির একটি দোকানে যান তপনবাবু। টিকিট কেনেন। তারপর ৫০০ টাকার নোটটি দেন। নোটটি দেখে সন্দেহ হয় দোকানদারের। অন্যান্যদের দেখান। তখন বিপদ বুঝে নিজের কাছে বাকি জাল নোটগুলি রাস্তায় ছুঁড়ে ফেলেন। বিষয়টি সকলের চোখে পড়ে। তাঁকে জিজ্ঞেস করার পর বলেন, নোটগুলি যে জাল তা তিনি জানতেন না। কেউ একজন দিয়েছিলেন। এরপর পুলিসে খবর। এবং তপন গ্রেপ্তার। 
টিকিট বিক্রেতা উজ্জ্বল বারুই বলেন, ‘কিছুদিন আগে ৫০০ টাকা দিয়ে লটারি কিনেছিল ওই ব্যক্তি। পরে বুঝতে পারি যে নোট দিয়েছিলেন সেটি জাল। আজ আবার এসেছিলেন। এবার ধরা পড়লেন। ধৃত কোথা থেকে জাল নোট সংগ্রহ করেছেন তা জানার চেষ্টা করছে পুলিশ। তিনি জাল নোটের কোনো চক্রের সঙ্গে জড়িত কি না খোঁজ নিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর স্থানীয়দের প্রশ্ন, কালো টাকা বন্ধে নোটবন্দি হয়েছিল। তাহলে কি করে কালো টাকা বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে?  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ