Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানে রাস্তা থেকে খাদে ছিটকে পড়ল বাস! মৃত ৯, জখম ৩০

পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনা। পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলায় বলকাসারের কাছে খাদে ছিটকে পড়ল ইসলামাবাদ-লাহোরগামী বাস।

পাকিস্তানে রাস্তা থেকে খাদে ছিটকে পড়ল বাস! মৃত ৯, জখম ৩০
  • ২৭ জুলাই, ২০২৫ ২০:০৭
Prefer us on Google

২৭ জুলাই, ইসলামাবাদ: পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনা। পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলায় বলকাসারের কাছে খাদে ছিটকে পড়ল ইসলামাবাদ-লাহোরগামী বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ জনের এবং জখম ৩০-এরও বেশি।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্থ বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। যার মধ্যে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়েছে। দাবি করা হচ্ছে, বাসের টায়ার ফেটে যাওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। জানা গিয়েছে, নিহতদের মধ্যে চার শিশুও রয়েছে, যাদের মধ্যে একজনের বয়স মাত্র ৮ মাস। অন্যদিকে, জখমদের মধ্যে রয়েছেন একজন ফিলিপিন্সের মহিলাও।

জেলা হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদেরকে রাওয়ালপিন্ডিতে রেফার করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ