Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্লীলতাহানি, বাসের কনডাকটর গ্রেপ্তার

উল্টোডাঙা স্টেশন চত্বরে দুই তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে এক বাস কনডাকটরকে গ্রেপ্তার করল শিয়ালদহ জিআরপি। ধৃতের নাম ভোলানাথ চক্রবর্তী।

শ্লীলতাহানি, বাসের কনডাকটর গ্রেপ্তার
  • ১৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উল্টোডাঙা স্টেশন চত্বরে দুই তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে এক বাস কনডাকটরকে গ্রেপ্তার করল শিয়ালদহ জিআরপি। ধৃতের নাম ভোলানাথ চক্রবর্তী। অভিযোগ, বাস থেকে নেমে উল্টোডাঙা স্টেশন পর্যন্ত দুই তরুণীর পিছু নেন ভোলানাথ। সেখানেই শ্লীলতাহানির প্রতিবাদে তরুণী চিৎকার করলে ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে জিআরপি। অন্যদিকে, কালীঘাটে এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় শৌভিক চৌধুরী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কালীঘাট থানা। অভিযুক্তকে থানায় নিয়ে আসা হলে মহিলা ডিউটি অফিসারের সঙ্গেও তিনি অশালীন আচরণ করেন বলে অভিযোগ। তার জেরে শৌভিকের বিরুদ্ধে দু’টি পৃথক মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ