Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬

মিডে ডে মিলে পড়ুয়াদের পাতে পোড়া রুটি, জলের মতো ঝোল! সাসপেন্ড করা হল প্রধান শিক্ষিকা, রাঁধুনিকে

সবজির তরকারি জলের মতো। উপরে ভাসছে আলুর টুকরো। সঙ্গে পোড়া রুটি! মিড ডে মিল হিসাবে এমনই খাবার দেওয়া হচ্ছিল একটি স্কুলে।

মিডে ডে মিলে পড়ুয়াদের পাতে পোড়া রুটি, জলের মতো ঝোল! সাসপেন্ড করা হল প্রধান শিক্ষিকা, রাঁধুনিকে
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: সবজির তরকারি জলের মতো। উপরে ভাসছে আলুর টুকরো। সঙ্গে পোড়া রুটি! মিড ডে মিল হিসাবে এমনই খাবার দেওয়া হচ্ছিল একটি স্কুলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি উত্তরপ্রদেশের সীতাপুর জেলার মাহমুদাবাদ অঞ্চলের। বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঙ্গাপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা কল্পনা ভার্মাকে সাসপেন্ড করা হয়েছে। একইসঙ্গে বরখাস্ত করা হয়েছে রান্নার দায়িত্ব থাকা অনিতাকে। দু’জনের বিরুদ্ধে মাহমুদাবাদ থানায় এফআইআর দায়ের করা হয়েছে। বুধবার মিড ডে মিলের এই ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেখানে দেখা যাচ্ছে, রুটি মাটিতে পড়ে যাচ্ছে। সেটাই প্লেটে তুলে নিচ্ছে এক পড়ুয়া। ভিডিয়ো দেখামাত্রা নড়েচড়ে বসে প্রশাসন। ভিডিয়োর সত্যতা যাচাই করতে একজন শিক্ষা আধিকারিকে স্কুলে পাঠান সীতাপুরে জেলাশাসক ডঃ রাজা গণপতি আর। সংশ্লিষ্ট আধিকারিকের দেওয়া রিপোর্টের ভিত্তিতে কল্পনা ও অনিতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় প্রশাসন। একইসঙ্গে ব্লক শিক্ষা আধিকারিক উদাইমণি প্যাটেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ