Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

উপনির্বাচনে জয়ী বার্নহাম, লেবার পার্টির নেতৃত্বের লড়াইয়ে চাপে স্টারমার

ব্রিটেনের উপনির্বাচনে বড়ো ব্যবধানে জয়ী হলেন অ্যান্ডি বার্নহাম। মেকারফিল্ড আসনের নির্বাচনে রিফর্ম ইউকের রব কেনিয়নকে ৯ হাজারের বেশি ভোটে হারিয়েছেন এই লেবার নেতা।

উপনির্বাচনে জয়ী বার্নহাম, লেবার পার্টির নেতৃত্বের লড়াইয়ে চাপে স্টারমার
  • ২০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ব্রিটেনের উপনির্বাচনে বড়ো ব্যবধানে জয়ী হলেন অ্যান্ডি বার্নহাম। মেকারফিল্ড আসনের নির্বাচনে রিফর্ম ইউকের রব কেনিয়নকে ৯ হাজারের বেশি ভোটে হারিয়েছেন এই লেবার নেতা। ৪৫ হাজার ৫১০ ভোটের মধ্যে ৫৫ শতাংশই গিয়েছে গ্রেট্রার ম্যানচেস্টারের মেয়রের পক্ষে। এর ফলে লেবার পার্টির সর্বোচ্চ নেতার পদ থেকে কিয়ের স্টারমারকে সরাতে পারেন তিনি। সম্প্রতি অর্থনীতি সহ একাধিক ইস্যু নিয়ে সমালোচনার শিকার হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেছেন। জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে। এই পরিস্থিতিতে বার্নহামের জয়ে আরও চাপ বাড়ল স্টারমারের। 

Advertisement

সম্প্রতি ইস্তফা দেন মেকারফিল্ডের লেবার এমপি জশ সিমন্স। এরপরেই সেখানে উপনির্বাচন হয়। জয়ের পর বার্নহামকে শুভেচ্ছা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি জানিয়ে দেন, সর্বোচ্চ নেতার পদ থেকে তাঁকে সরানো মোটেও সহজ হবে না। নেতৃত্ব নিয়ে লড়াইয়ের প্রসঙ্গে স্টারমার বলেন, ‘নেতৃত্ব বাছাইয়ের ভোট হলে আমি দাঁড়াব। কিছুতেই হাল ছাড়ব না। মানুষ লেবার পার্টির আশাবাদী রাজনীতিকে বেছে নিয়েছেন। এখানে বিভাজন আর হিংসার কোনো জায়গা নেই।’ এদিকে জয়ের পরেই পরিবর্তনের ডাক দেন বার্নহাম। তাঁর কথায়, ‘দেশ সঠিক জায়গায় নেই। এটা সবাই বুঝতে পারছেন। ভোটের ফলাফলের এই রাত এক মোড় ঘোরানো মুহূর্ত হয়ে উঠতে পারে। ঐক্যের ভিত্তিতে এক নতুন রাজনীতি গঠন করতে হবে। আমেরিকার মতো অন্ধকার, বিভাজনের রাজনীতি আমরা চাই না।’ জানা গিয়েছে, সোমবার এমপি হিসাবে শপথ নিতে পারেন বার্নহাম। 

Advertisement
সম্পর্কিত সংবাদ