Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

চোট সারিয়ে ফিরছেন বুমরা, খুশির হাওয়া মুম্বই শিবিরে

চোট সারিয়ে ফিরছেন বুমরা, খুশির হাওয়া মুম্বই শিবিরে
  • ৬ এপ্রিল, ২০২৫ ২০:০৪
Prefer us on Google

মুম্বই, ৬ এপ্রিল: সোমবার ঘরের মাঠে বেঙ্গালুরুর মুখোমুখি হতে চলেছে মুম্বই। তার আগে এল সুখবর। দীর্ঘ চোট কাটিয়ে দলে ফিরছেন পেসার বুমরা। রবিবার এমনই জানিয়েছেন মুম্বইয়ের হেড কোচ মাহেলা জয়বর্ধনে।

Advertisement

পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই। কিন্তু চলতি সিজনে এখনও পর্যন্ত তাদের পারফরম্যান্স ভাল নয়। এখনও পর্যন্ত চারটি ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে মুম্বই। ২ পয়েন্ট সহ তালিকায় আছে আট নম্বরে। বিরাটদের বিরুদ্ধে মাঠে নামার আগে বুমরার প্রত্যাবর্তনে উজ্জীবিত মুম্বই শিবির।

বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্ট চলাকালীন চোট পান বুমরা। তার পর থেকে ২২ গজ থেকে দূরে।  দীর্ঘ রিহ্যাব পর্ব কাটিয়ে তাঁর ফেরার গুঞ্জন ইতিমধ্যেই শোনা যাচ্ছিল। অবশেষে সেই খবর নিশ্চিত করলেন জয়বর্ধনে। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘আজ ও (বুমরা) ট্রেনিং করেছে। আরসিবির বিরুদ্ধে খেলবে। এনসিএ সেশন শেষ করে গতকাল রাতে ফিরে এসেছে।’ মুম্বইয়ের হেড কোচ আরও বলেন, ‘প্র্যাকটিস সেশনে বুমরা আজকে বোলিং করেছে। আপাতত সব ঠিকঠাক আছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ