Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মেসি-রোনাল্ডোর মতোই একা ম্যাচ জেতাতে সক্ষম বুমরাহ, মন্তব্য ভনের

যশপ্রীত বুমরাহকে মেসি, রোনাল্ডোর সঙ্গে তুলনা করলেন মাইকেল ভন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের যুক্তি, দুই ফুটবল মহাতারকার মতো একাই দলকে জেতানোর ক্ষমতা রাখেন ভারতীয় পেসার।

মেসি-রোনাল্ডোর মতোই একা ম্যাচ জেতাতে সক্ষম বুমরাহ, মন্তব্য ভনের
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: যশপ্রীত বুমরাহকে মেসি, রোনাল্ডোর সঙ্গে তুলনা করলেন মাইকেল ভন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের যুক্তি, দুই ফুটবল মহাতারকার মতো একাই দলকে জেতানোর ক্ষমতা রাখেন ভারতীয় পেসার। ভনের কথায়, ‘১৯৮৫ থেকে ক্রিকেট দেখছি। আমার দেখা সেরা বোলার বুমরাহ। ও একাই দলকে জেতাতে সক্ষম। ফুটবলে যে কাজটা মেসি, রোনাল্ডো করে। বুমরাহর মতো একজন বোলার থাকলে ইংল্যান্ডও চ্যাম্পিয়ন হতো।’ তবে ইংল্যান্ডের আর এক প্রাক্তন ক্রিকেটার অ্যালিস্টার কুক অবশ্য ভনের সঙ্গে সহমত নন। তিনি বলেন, ‘টি-২০ ফরম্যাটে বুমরাহ অবশ্যই বিশ্বের সেরা। তবে সব ফরম্যাটে এই স্বীকৃতি আমি মানতে পারছি না।’ তখন কুককে থামিয়ে ভন জানান, ‘শুধু টি-২০ বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্স (১৫ রানে ৪ উইকেট) দেখে বলছি না। অনেক আগে থেকেই বুমরাহর বোলিং ফলো করছি। এত নিখুঁত ও বিষাক্ত বোলিং আর কারও হাতে দেখিনি।’ 

Advertisement

মোতেরায় নিউজিল্যান্ডকে গত রবিবার ৯৬ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। মূলত সঞ্জু স্যামসনের দুর্ধর্ষ বোলিং এবং বুমরাহর আগুনে পেসের সামনে ভেঙে পড়ে কিউয়িরা। ফাইনালে একাই চারটি উইকেট নেন বুমবুম। পর পর দু’বার ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য বুমরাহর এখন ঘোর কাটেনি। তিনি বলছেন, ‘দু’বার টি-২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া আমার কাছে বড় প্রাপ্তি। ঈশ্বরকে ধন্যবাদ। মা মাঠে ছিল। আমার ছেলেকেও সঙ্গে এনেছিল। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মুহূর্ত পরিবারের সঙ্গে ভাগ করে নিতে পারার আনন্দ অপরিসীম। জানি না, বৃত্তপূর্ণ কাকে বলে। তবে আমার ক্রিকেট জীবনে প্রাপ্তির ভাঁড়ার পরিপূর্ণ।’

সম্পর্কিত সংবাদ