Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যে এবার বুলেট ট্রেন

পশ্চিমবঙ্গে বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছানো যাবে। বিস্তারিত পড়ুন।

রাজ্যে এবার বুলেট ট্রেন
  • ৬ জুন, ২০২৬ ১৪:৩৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে বাংলার জন্য একগুচ্ছ পরিকল্পনার কথা জানান রেলমন্ত্রী। তিনি জানান এবার পশ্চিমবঙ্গে বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। যা দিল্লি, লখনৌ, বারাণসী, পাটনা হয়ে শিলিগুড়িকে সংযুক্ত করবে। আর এই প্রকল্প বাস্তবায়িত হলে দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছে যাওয়া যাবে মাত্র ৬ ঘন্টায়। তিনি জানান আগামী পাঁচ বছরে কলকাতা মেট্রোর জন্য ষাটটি অত্যাধুনিক ট্রেনের সূচনা করা হবে। অশ্বিনী বৈষ্ণব বলেন, আগের সরকার রেলের কাজে অনুমতি দিত না। বরং তারা আদালতে চলে যেত। কিন্তু এখন ডাবল ইঞ্জিন সরকার আসায় বিভিন্ন রেল প্রকল্পের দ্রুত উন্নয়ন হবে বাংলায়।

Advertisement

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাংলায় রেলের এক লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে। পাশাপাশি তৈরি হবে ১০২ টি অমৃত ভারত স্টেশন। তৈরি করা হবে ৫৩৮ টি ফ্লাইওভার এবং আন্ডার পাস। রেলের বিভিন্ন প্রকল্প এর আগে বারবার আটকে গেছে জমি জটে। সেই সমস্যা যাতে না হয় মুখ্যমন্ত্রী এদিন জেলাশাসকদের নির্দেশ দেন জমি প্রদানের জন্য একটি নির্দিষ্ট ক্যালেন্ডার তৈরি করার।

এদিন রেলমন্ত্রী বিমানবন্দরে নেমে অটোয় করে পৌঁছে যান এয়ারপোর্ট সংলগ্ন জয় হিন্দ মেট্রো স্টেশনে। সেখানে মেট্রো করে তিনি যান মহাকরণ স্টেশন পর্যন্ত। যাত্রাপথে কথা বলেন মেট্রো যাত্রীদের সঙ্গে।

Advertisement
সম্পর্কিত সংবাদ