Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬

দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে চলল বুলডোজার

ইটের বদলে পাটকেল! দিন তিনেক আগে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের সামন থেকে নিরাপত্তার ব্যারিকেড, পার্কিং পোল সরিয়ে দিয়েছিল শাহবাজ শরিফের সরকার।

দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে চলল বুলডোজার
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ইটের বদলে পাটকেল! দিন তিনেক আগে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের সামন থেকে নিরাপত্তার ব্যারিকেড, পার্কিং পোল সরিয়ে দিয়েছিল শাহবাজ শরিফের সরকার। জবাবে এবার দিল্লিতে পাক হাইকমিশনের সামনে চলল বুলডোজার। সরিয়ে দেওয়া হল ব্যারিকেড সহ অনুমোদনহীন যাবতীয় কাঠামো। দক্ষিণ দিল্লির চাণক্যপুরীতে রয়েছে পাকিস্তানের হাইকমিশন। বৃহস্পতিবার সকালে হাইকমিশনের সামনের রাস্তায় ব্যারিকেডের একাংশ ভেঙে ফেলা হয়। এছাড়া গুঁড়িয়ে দেওয়া হয়েছে ভিসা কেন্দ্রের বাইরে ভিড় সামাল দেওয়ার কাঠামোও। ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে ভাঙা লোহার রেলিং, টিনের চাল, ভাঙা ইট ও কংক্রিটের ধ্বংসাবশেষ ধরা পড়েছে। এব্যাপারে দিল্লি প্রশাসনের ব্যাখ্যা, পাকিস্তান দূতাবাসের বাইরে যে কাঠামোগুলি ভেঙে দেওয়া হয়েছে, তার অনুমোদন ছিল না। সেগুলিকে বেআইনি বলে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনার ঠিক তিনদিন আগে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের বাইরে থাকা নিরাপত্তার ব্যারিকেড এবং পার্কিংয়ের খুঁটি গুঁড়িয়ে দিয়েছিল পাক প্রশাসন। তারই পালটা হিসাবে এই পদক্ষেপ বলে মনে করছে কূটনৈতিক মহল।  ছবি: পিটিআই

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ