Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যাদবপুরে চলল বুলডোজার, ১৫ দিনের সময় পেলেও অনিশ্চিত ভবিষ্যতের মুখে রেল কলোনির বাসিন্দারা

যাদবপুর রেল কলোনির বাসিন্দাদের ১৫ দিনের সময় দেওয়া হয়েছে ঘর খালি করার জন্য। ভবিষ্যৎ অনিশ্চিত, বিস্তারিত জানুন।

যাদবপুরে চলল বুলডোজার, ১৫ দিনের সময় পেলেও অনিশ্চিত ভবিষ্যতের মুখে রেল কলোনির বাসিন্দারা
  • ৮ জুন, ২০২৬ ১৫:৪৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেউ থাকেন ৭০ বছর, কারও পরিবারের বাস ৫০ বছর। অনেকেরই জন্ম হয়েছে যাদবপুর স্টেশন সংলগ্ন রেল কলোনির বস্তিতে। প্রায় তিরিশটা পরিবারের বাস এখানে। আজ, এরা সকলেই দিন গুনছেন মাথার উপর থেকে ছাদ হারানোর। কারণ, এই বস্তি রেলের জমিতে অবৈধ ভাবে তৈরি হয়েছে। গতকাল রাতেই এই বস্তির ঠিক পাশেই বেআইনি ভাবে গড়ে ওঠা নির্মাণ সামগ্রীর একাধিক দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় রেল কর্তৃপক্ষ। এমনকি রবিবার মধ্যরাতেই রেল কলোনিও উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছিল। বাসিন্দাদের অভিযোগ তাদের ১০ মিনিটি সময় দেওয়া হয় ঘর খালি করার জন্য। এর পর অনেক অনুরোধের পর মৌখিক ভাবে ১৫ দিনের মধ্যে জায়গা খালি করার কথা বলে চলে যান উচ্ছেদে আসা রেলের আধিকারিকরা। গতকাল রাতে সময় দিয়ে চলে গেলেও আশ্বস্ত হতে পারছেন না বাসিন্দারা। এক দিকে এতদিনের মাথা গোঁজার ঠাঁই চলে যাচ্ছে, অন্যদিকে সামনে এক অনিশ্চিত ভবিষ্যৎ। জোড়া ধাক্কায় কার্যত দিশেহারা পরিবারগুলো। বস্তিজুড়ে এখন শুধুই হাহাকার। 

Advertisement

অন্যদিকে বছরের পর বছর ধরে যাদবপুর স্টেশনের প্ল্যাটফর্মে ব্যবসা করে সংসার চালয় এমন দুশোর উপর দোকানদার আছেন। তাদেরেকেও ১০ দিনের মধ্যে উঠে যাওয়ার নোটিস দেওয়া হয়েছে। ফলে এক অনিশ্চিত ভবিৎ্যতের অপেক্ষায় দিন কাটাচ্ছেন  যাদবপুর স্টেশনের হকাররা।   

সম্পর্কিত সংবাদ