Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

বুটের আঘাতে মুখে গুরুতর চোট পেলেন পিএসজি গোলরক্ষক

বুটের আঘাতে মুখে গুরুতর চোট পেলেন পিএসজি গোলরক্ষক
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
প্রতিপক্ষ ফুটবলারের বুটের আঘাতে মুখে গুরুতর চোট পেলেন পিএসজি গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা। বুধবার লিগ ওয়ানের ম্যাচের প্রথমার্ধে মোনাকোর ডিফেন্ডার উইলফ্রেড সিঙ্গোর সঙ্গে বল দখলের লড়াইয়ে আঘাত পেতেই সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন এই ইতালিয়ান দুর্গপ্রহরী। পরে সোশ্যাল মিডিয়াতে রক্তমাখা মুখের ছবি পোস্ট করেন তিনি। তাতে দেখা যায়, ডানচোখের নিচে লম্বা কাটা জায়গায় সেলাই করা। এই ঘটনার জন্য অবশ্য ডোনারুমার কাছে ক্ষমা চেয়ে নেন মোনাকোর ফুটবলারটি।
Advertisement
সম্পর্কিত সংবাদ