Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

বেতন না পেয়ে অনুশীলন বয়কট কাসিমভদের

বেতন না পেয়ে অনুশীলন বয়কট কাসিমভদের
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কর্তা হোক বা ইনভেস্টর জমানা, মহমেডান আছে মহমেডানেই। বিতর্ক নিত্যসঙ্গী। ফুটবলারদের পকেটে নেই টাকা। মেলেনি স্যালারি। বকেয়া বেতনের দাবিতে তোলপাড় মহমেডান স্পোর্টিং। মঙ্গলবার বিকেলের প্র্যাকটিস দীর্ঘক্ষণ বয়কট করেন কাসিমভরা। শেষ পর্যন্ত বাবা-বাছা করে তাঁদের মাঠে নামনো হয়। বুধবার আইএসএলে সাদা-কালোর প্রতিপক্ষ চেন্নাইয়ান। ম্যাচের আগে ঘরোয়া সমস্যায় জর্জরিত রেড রোডের পাশের ক্লাব। ম্যাচের পরদিন কোচ, ফুটবলারদের নিয়ে জরুরি বৈঠকে বসবে টিম ম্যানেজমেন্ট। এই উদ্যোগ কি আগে দেখানো যেত না?
Advertisement
লগ্নিকারী সংস্থার সঙ্গে কর্তাদের ঠান্ডা লড়াই চলছেই। বেতন বিতর্ক নতুন নয়। লগ্নিকারী সংস্থার দাবি, তাঁরা প্রাপ্য শেয়ার এখনও পাননি। স্রেফ প্রতিশ্রুতির কুমীর ছানা দেখানো হচ্ছে। এভাবে টাকা লগ্নি করা জলে ফেলার শামিল। অন্যদিকে ম্যানেজমেন্টে মুষলপর্ব দেখে ক্ষোভে ফুঁসছেন সমর্থকরা। আই লিগ জিতে আইএসএলে পা রাখে গর্বের মহমেডান। অথচ টিম ম্যানেজমেন্টের ব্যর্থতায় ভুগতে হচ্ছে হাজার হাজার সমর্থকককে। এর দায় কার? 
 খেলা শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। 
সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।
সম্পর্কিত সংবাদ