প্রতিষ্ঠা: ২০১৫ সাল।
প্রতিষ্ঠা: ২০১৫ সাল।
ইতিহাস: ফুটবল সংস্কৃতি রয়েছে। ঘরোয়া লিগে লোয়ার ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে ধাপে ধাপে প্রিমিয়ারে পা রাখে বিএসএস স্পোর্টিং।
উল্লেখযোগ্য ফুটবলার: কোচ শ্রীমন্ত দাস ময়দানের পোড়খাওয়া ফুটবলার। এবার নতুন দায়িত্বে তিনি। ঘরোয়া লিগের উদ্বোধনী ম্যাচে কালীঘাট এমএসকে হারিয়েছে বিএসএস। দীপ বাগ, রোমিন গোলদার, ডেভিড, সৌরভ রামরা নজর কাড়তেই পারেন।
কোচের মন্তব্য: মোহন বাগান, ইস্ট বেঙ্গল, ক্যালকাটা কাস্টমস, সুরুচি সংঘের মতো কঠিন প্রতিপক্ষ রয়েছে গ্রুপে। সীমিত সাধ্যেও ম্যাচ অনুযায়ী পরিকল্পনা সাজাচ্ছি। এটুকু বলতে পারি বিএসএস লড়বে।
সেরা পারফরম্যান্স: অতীতে আইএফএ শিল্ড, সিকিম গর্ভনর্স গোল্ড কাপে নজর কেড়েছে বিএসএস।