Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

বুশরা বিবির আগাম জামিনের আর্জি খারিজ

এবার ২৬ নভেম্বরের বিক্ষোভ মামলায় ধাক্কা খেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। সোমবার তাঁর আগাম জামিনের তিনটি আর্জি নাকচ করে দিল ইসলামাবাদের অতিরিক্ত দায়রা আদালত। বর্তমানে জেলবন্দি ‘কাপ্তান’।

বুশরা বিবির আগাম জামিনের আর্জি খারিজ
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ইসলামাবাদ: এবার ২৬ নভেম্বরের বিক্ষোভ মামলায় ধাক্কা খেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। সোমবার তাঁর আগাম জামিনের তিনটি আর্জি নাকচ করে দিল ইসলামাবাদের অতিরিক্ত দায়রা আদালত। বর্তমানে জেলবন্দি ‘কাপ্তান’। গত ১৩ নভেম্বর দলের কর্মী সমর্থকদের দেশজুড়ে আন্দোলন নামার ডাক দিয়েছিলেন তিনি। সেই মতো ২৬ নভেম্বর ইসলামাবাদে পৌঁছে যান হাজার হাজার পিটিআই কর্মী ও সমর্থক। নেতৃত্ব দিয়েছিলেন বুশরা। পুলিসের হস্তক্ষেপে ওই কর্মসূচি ভেস্তে যায়। গ্রেপ্তার হন প্রায় ১ হাজার ৪০০ বিক্ষোভকারী। এদিন বুশরার হয়ে আদালতে হাজির ছিলেন তাঁর আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী। তিনি জানান, এদিন অন্য একটি আদালতে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা হওয়ার কথা ছিল। তাই সশরীরে হাজির হতে পারেননি বুশরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ