নিউ ইয়র্ক: দাবায় ভারতের স্বপ্নের দৌড় অব্যাহত। বুধবার বিশ্ব ব্লিৎজ চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন আর বৈশালী। এই মঞ্চেই দিন কয়েক আগেই র্যাপিড দাবায় শিরোপা জিতেছিলেন কনেরু হাম্পি। শেষ আটের লড়াইয়ে চীনের ঝু জিনারকে ২.৫-১.৫ ব্যবধানে হারান বৈশালী। তবে শেষ চারের লড়াই চীনেরই জু ওয়েনজুনের কাছে হেরে ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। এদিকে, প্রকাশিত হল দাবার র্যাঙ্কিং। অর্জুন এরিগিয়াসি ও ডি গুকেশ ধরে রেখেছেন যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান।



