প্যারিস: ফরাসি ফুটবলের ইতিহাসে অমর হয়ে থাকবেন দিদিয়ের দেশঁ। ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। তবে ২০২৬ বিশ্বকাপের পর দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন হেড কোচ। এক সাক্ষাত্কারে দেশঁ বলেন, ‘এক দশকেরও বেশি সময় ফ্রান্সের জাতীয় দলের দায়িত্বে রয়েছি। তবে কোনও একটা সময় তো থামতেই হতো। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আমার সঙ্গে চুক্তি রয়েছে। তারপরেই কোচের পদ থেকে সরে দাঁড়াব।’
Advertisement
২০১২ সালে লরাঁ ব্লঁ’র উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়ে যথেষ্ট সফল দেশঁ। তার মধ্যে অন্যতম ২০১৮ সালে বিশ্বকাপ জয়। এরপর ২০২২ বিশ্বকাপে ফাইনালও খেলেছে তাঁর দল। তবে লায়োনেল মেসির আর্জেন্তিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় কিলিয়ান এমবাপেদের। দেশঁর কথায়, ‘জাতীয় দলের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তটা অবশ্যই কঠিন। তবে ফুটবলের বাইরেও জীবন আছে।’



