Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বচ্যাম্পিয়ন হাম্পি  

বিশ্বচ্যাম্পিয়ন হাম্পি
 
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিউইয়র্ক: গুকেশের বিশ্বজয়ের পর দাবায় এল আরও সাফল্য। ফিডে মহিলাদের বিশ্ব র‌্যাপিড দাবায় রবিবার চ্যাম্পিয়ন হলেন গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি। ইন্দোনেশিয়ার ইরিনে সুকান্দারকে হারিয়ে দ্বিতীয়বার এই আসরে সেরা হলেন। এর আগে ২০১৯ সালে জর্জিয়াতে তিনি প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হন বিশ্ব র‌্যাপিড দাবায়। একমাত্র চীনের জু ওয়েনজুনেরই এই কৃতিত্ব রয়েছে। জয়ের পর হাম্পি বলেন, ‘আমি রোমাঞ্চিত। পরিবারের সাহায্য ছাড়া এটা সম্ভব ছিল না।’
Advertisement
সম্পর্কিত সংবাদ