Bartaman Logo
৯ জুন, ২০২৬

পাকিস্তানের অনুপ্রবেশের ষড়যন্ত্র ব্যর্থ, সাম্বায় ৭ জয়েশ জঙ্গিকে নিকেশ করল বিএসএফ

পাকিস্তানের অনুপ্রবেশের ষড়যন্ত্র ব্যর্থ, সাম্বায় ৭ জয়েশ জঙ্গিকে নিকেশ করল বিএসএফ
  • ৯ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

শ্রীনগর: ফের পাকিস্তানের ন্যক্কারজনক ষড়যন্ত্র ব্যর্থ করল ভারতীয় বাহিনী। বৃহস্পতিবার মধ্যরাতে ভারতে হানা দিতে এসে মুখ পুড়েছে পাকিস্তানের। এরই মধ্যে আবার জঙ্গিদেরকেও অনুপ্রবেশের চেষ্টা করানো হচ্ছে পুরোদমে। কিন্তু সীমান্তে সতর্ক রয়েছে বিএসএফ-ও। বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের সাম্বায় অনুপ্রবেশের চেষ্টার সময় ভারতীয় বাহিনীর হাতে নিকেশ হয়েছে ৭ জঙ্গি।

Advertisement

সূত্রের খবর, অনুপ্রবেশকারী জঙ্গিরা জয়েশ-ই-মহম্মদের সদস্য। পাকিস্তানের মাটিতে থাকা লঞ্চপ্যাড ব্যবহার করে ভারতে ঢোকার চেষ্টা করছিল এই জঙ্গিরা। বিশেষ বিষয় হল, এমন একটি সময়ে এই অনুপ্রবেশের চেষ্টা করা হয়, যখন জম্মু, পাঠানকোট, উধমপুর এবং অন্য একাধিক সেক্টরগুলিতে পাকিস্তানি সেনা পরপর মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। কিন্তু পাকিস্তানের এমন ঘৃণ্য ষড়যন্ত্রও ব্যাহত করেছে ভারতীয় বাহিনী।

সেনার তরফে জানানো হয়েছে, অপারেশন সিন্দুরের আওতায় সমস্ত পাক ড্রোনগুলিকে সফলভাবে ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘনের উপযুক্ত জবাবও দিয়েছে বাহিনী। ভারতের তরফে স্পষ্ট বার্তায় বলা হয়েছে, সীমান্ত রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পর্কিত সংবাদ