Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিএসএফ জওয়ানের স্ত্রীর শ্লীলতাহানি, চাঞ্চল্য

তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে প্রাক্তন বিএসএফ জওয়ানের স্ত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে উত্তেজনা ছড়াল। রবিবার ঘটনাটি ঘটেছে টাকী পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে।

বিএসএফ জওয়ানের স্ত্রীর শ্লীলতাহানি, চাঞ্চল্য
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে প্রাক্তন বিএসএফ জওয়ানের স্ত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে উত্তেজনা ছড়াল। রবিবার ঘটনাটি ঘটেছে টাকী পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালে টাকী পুরসভার কাউন্সিলার মনোরঞ্জন পাত্র প্রাক্তন বিএসএফ কর্মীকে মারধর করেন। এরপর ওই বিএসএফ কর্মী বসিরহাট আদালতে কাউন্সিলারের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ, সেই মামলা তোলার জন্য দীর্ঘদিন ধরে বিএসএফ কর্মীর পরিবারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। কিন্তু মামলা না তোলায় বাড়তে থাকে আক্রোশ। বরিবার রাতে ওই বিএসএফের স্ত্রী বাজারে যাওয়ার সময় একটি নির্জন জায়গায় কাউন্সিলার মনোরঞ্জন পাত্র ও তাঁর দলবল রাস্তায় ফেলে হেনস্তা ও শ্লীলতাহানি  করে বলে অভিযোগ। হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন মহিলা। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার কথা অস্বীকার করে মনোরঞ্জন পাত্র বলেন, এইরকম কোনো ঘটনা ঘটেনি। আমার নামে মিথ্যা প্রচার করা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ