Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬

ত্রিপুরায় আত্মঘাতী বিএসএফ জওয়ান!

ত্রিপুরার পশ্চিম জেলার তেবাড়িয়া বর্ডার আউট পোস্টে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা এক বিএসএফ জওয়ানের।

ত্রিপুরায় আত্মঘাতী বিএসএফ জওয়ান!
  • ২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, আগরতলা: ত্রিপুরার পশ্চিম জেলার তেবাড়িয়া বর্ডার আউট পোস্টে  নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা এক বিএসএফ জওয়ানের। বৃহস্পতিবার সকাল পৌনে ছটা নাগাদ ৪২ নম্বর ব্যাটালিয়নের ওই বিওপি-এর ৫২ নম্বর গেটের কাছে  ঘটনাটি ঘটে। মৃত জওয়ানের নাম নাগেন্দ্র কুমার। তিনি রাজস্থানের বাসিন্দা। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও বিএসএফ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ