Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

লেভেল ক্রসিংয়ে গেটম্যানের সঙ্গে বচসা, মারধর, ধৃত বিএসএফ জওয়ান

দ্রুতগতিতে ছুটে আসছে ট্রেন। তাই লেভেল ক্রসিংয়ের গেট নামানো ছিল। ওই অবস্থায় ঝুঁকি নিয়ে রেলগেট পার হওয়ার চেষ্টা করছিলেন এক যুবক

লেভেল ক্রসিংয়ে গেটম্যানের সঙ্গে বচসা, মারধর, ধৃত বিএসএফ জওয়ান
  • ৩১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দ্রুতগতিতে ছুটে আসছে ট্রেন। তাই লেভেল ক্রসিংয়ের গেট নামানো ছিল। ওই অবস্থায় ঝুঁকি নিয়ে রেলগেট পার হওয়ার চেষ্টা করছিলেন এক যুবক। আর তা করতে গিয়ে গেটম্যানের সঙ্গে বচসায় জড়ান তিনি। অভিযোগ, বচসার পর গেটম্যানকে ব্যাপক মারধর করেন তিনি। অভিযুক্ত আসলে বিএসএফের এক জওয়ান। গেটম্যানের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জওয়ানকে গ্রেপ্তার করেছে বনগাঁ জিআরপি। ধৃতের নাম চিন্ময় মণ্ডল। বৃহস্পতিবার তাঁকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক জেল হেপাজতের নির্দেশ দেন। জিআরপি সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বনগাঁ-রানাঘাট শাখার গাংনাপুর স্টেশনের কাছের একটি রেলগেটে। ট্রেন আসছিল বলে ওই সময় লেভেল ক্রসিংয়ের গেট নামানো ছিল। সেই সময় ঝুঁকি নিয়ে গেটের নীচে দিয়ে গিয়ে লাইন পার হওয়ার চেষ্টা করছিলেন চিন্ময়। গেটম্যান তাকে বাধা দেওয়ায় ঘটনার সূত্রপাত। গেটম্যান বনগাঁ জিআরপি থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই চিন্ময়কে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ