Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

গোরু পাচার রুখতে গুলি চালাল বিএসএফ, মৃত ১

গোরু পাচার রুখতে গুলি চালাল বিএসএফ, মৃত ১
  • ৮ মার্চ, ২০২৫ ১৩:০৩
Prefer us on Google

ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রবেশ করে গোরু পাচারের চেষ্টা। জলপাইগুড়ির কুকুরজান চাউলহাটি খালপাড়া সীমান্ত এলাকায় আজ, শনিবার সকাল থেকেই সেই পরিস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। কুকুরজান চাউলহাটি খালপাড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে কিছু পাচারকারী ভারতে ঢোকে। বিএসএফের অভিযোগ, এপারের অর্থাৎ ভারতের দিক থেকেও সীমান্ত এলাকায় গিয়ে গোরু পাচার শুরু করে কয়েকজন পাচারকারী। সেই ঘটনা দেখতে পেয়েই প্রথমে পাচারকারীদের নিষেধ করে বিএসএফ। উল্টে বিএসএফের জওয়ানদের উপর হামলা চালাতে থাকে তারা। ছুড়তে থাকে পাথরও। জখম হন এক জওয়ানও। তখন বাধ্য হয়েই তাদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়েন বিএসএফের জওয়ানরা। গুলি চলতেই এলাকা ছেড়ে পালিয়ে যান পাচারকারীরা। পরে সেখানে তল্লাশি চালাতে গিয়ে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বিএসএফের জওয়ানরা। তারপরেই তাকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যালের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান বিএসএফের চার জওয়ান। যদিও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম-পরিচয় জানা যায়নি বলে ওই জওয়ানদের হাসপাতালেই থাকতে বলা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে রাজগঞ্জ থানার পুলিস। মৃত যুবক পাচারকারী বলে অনুমান। তদন্ত শুরু হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ