Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মাটিগাড়ায় লাঠি উঁচিয়ে তাড়া বিএসএফের

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মঙ্গলবার জেলায় জেলায় বিডিও অফিসে তুমুল বিক্ষোভে শামিল হলেন শ’য়ে শ’য়ে মহিলা।

মাটিগাড়ায় লাঠি উঁচিয়ে তাড়া বিএসএফের
  • ৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মঙ্গলবার জেলায় জেলায় বিডিও অফিসে তুমুল বিক্ষোভে শামিল হলেন শ’য়ে শ’য়ে মহিলা। অন্নপূর্ণ যোজনার টাকা ‘হকের’, দাবি করা মহিলাদের শান্ত করতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে। পরিস্থিতি সবচাইতে বেশি ভয়ঙ্কর হয় শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ায়। ব্লক অফিসে বিক্ষোভকারী মহিলাদের ছত্রভঙ্গ করতে বিএসএফ লাঠি চার্জ করে বলে অভিযোগ ওঠে। ঘটনায় জখম হন দুই মহিলা। তুফানগঞ্জ থেকে মাথাভাঙা, ময়নাগুড়ি থেকে নাগরাকাটা সর্বত্র জাতীয় ও রাজ্য সড়ক অবরোধ হয়। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, চলতি মাসের ১৫ তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা না ঢুকলে আরও বড়ো আন্দোলনে নামা হবে। যদিও বিডিও কোনো মন্তব্য করতে চাননি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ