Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিরাটের চোট নিয়ে জল্পনা

বিরাটের চোট নিয়ে জল্পনা
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নাগপুর: টসের পর রোহিত শর্মা জানালেন, হাঁটুতে হাল্কা চোট থাকায় খেলছেন না বিরাট কোহলি। গতকাল রাতে নাকি তিনি চোট পেয়েছেন। ভারত অধিনায়কের এই ঘোষণা নাগপুরের দর্শকদের কাছে ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। কারণ, কোহলি যতই অফ ফর্মে থাকুন, অনেকেই তো মাঠে ছুটে আসেন মহাতারকা দর্শনে! কিন্তু সেই আশা অপূর্ণ রইল। কোহলি খেললেন না। ডাহা ব্যর্থ রোহিতও। তাই দল জিতলেও পুরোপুরি তৃপ্তি পেলেন না সমর্থকরা।
Advertisement
বিরাটের ‘বাদ’ পড়ার কারণ নিয়ে জল্পনা অব্যাহত। অনেকে বলছেন, চোট কি অজুহাত? অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে একটা সেঞ্চুরি ভাঙিয়ে আর কতদিনই বা চলতে পারে। কেউ কেউ মনে করছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোহলি নিজেকে আড়াল করতে ব্যস্ত। তিনি জানেন, ব্যর্থ হলে সমালোচনা তীব্র হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফোকাস আরও নড়ে যাবে। এমনিতেই রনজি ট্রফিতে হতাশ করেছিলেন ভিকে। সবমিলিয়ে নাগপুরে কোহলির না খেলা নিয়ে অনেক সম্ভাবনাই উঁকি দিচ্ছে।
রয়েছে ক্রিকেটীয় যুক্তিও। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে কোচ গৌতম গম্ভীর হয়তো প্ল্যান বি তৈরি রাখতে চাইছেন। সেই কারণেই কোহলির অনুপস্থিতিতে রোহিতের সঙ্গে বাঁ হাতি ওপেনারকে জুড়ে দেওয়া হয়েছিল শুরুতে। তা ক্লিক করেনি ঠিকই, তবে গিলকে তিন নম্বরে নামিয়ে অন্য বার্তা দিল টিম ম্যানেজমেন্ট। সেই সঙ্গে প্রশ্ন উঠে গেল, কোহলি ফিরলে কাকে বাদ দেওয়া হবে?
Advertisement
সম্পর্কিত সংবাদ