Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিরাটকে দেখতে স্টেডিয়ামের বাইরে হুলুস্থুল, পদপিষ্ট হওয়ার আশঙ্কা! জখম একাধিক ফ্যান

বিরাটকে দেখতে স্টেডিয়ামের বাইরে হুলুস্থুল, পদপিষ্ট হওয়ার আশঙ্কা! জখম একাধিক ফ্যান
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি, ৩০ জানুয়ারি: এক যুগ পরে ফের একবার রঞ্জি ম্যাচে ফিরলেন বিরাট কোহলি। যেখান থেকে সব কিছুর শুরু, সেই দিল্লি থেকেই ১২ বছর পর রঞ্জি ম্যাচে নামলেন কোহলি। ফলে রেলওয়েজের বিরুদ্ধে আজকের ম্যাচ ঘিরে বিরাট ফ্যানদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। যার জেরে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের বাইরে পড়ে যায় হুলুস্থুল। আরও একটি পদপিষ্ট হওয়ার ঘটনার আশঙ্কায় শিউরে ওঠেন অনেকেই। তবে বরাতজোরে পাশ কাটানো গেছে বিপদ। দর্শকেরা সকলেই সুরক্ষিত।
Advertisement
জানা গিয়েছে, স্টেডিয়ামে ঢোকার জন্য ভোর থেকে লাইন দিয়ে অপেক্ষা করছিলেন দর্শকেরা। গেট খোলার আগে, ১৬ নম্বর গেটের বাইরে ধস্তাধস্তি শুরু হয়। বেশ কয়েকজন দর্শক পড়েও যান বলে দাবি। এছাড়াও, পুলিসের একটি বাইক ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় সূত্রে খবর, ধস্তাধস্তির জেরে কমপক্ষে ৩ জন বিরাটভক্ত জখম হয়েছেন। একজন ফ্যানের পায়ে ব্যান্ডেজও করতে হয়েছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে জখম হয়েছেন এক নিরাপত্তা রক্ষীও। বিপুল ভিড়ের চাপে অতিরিক্ত একটি গেটও কর্তৃপক্ষের তরফে খুলে দেওয়া হয়। তারপরে ভিড়ের চাপ কিছুটা কমে এবং পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ