করাচি: চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলে। ভারত সব ম্যাচই খেলবে দুবাইয়ে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শেখ মুবারকের মধ্যে এব্যাপারে সদ্য বৈঠক হয়েছে। তারপরই ভারতের ম্যাচের নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে বেছে নেয় পিসিবি। এক ক্রিকেট ওয়েবসাইটের খবর, ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। গ্রুপে আরও দু’টি ম্যাচ খেলবেন বিরাটরা। তা সম্ভবত ২০ ফেব্রুয়ারি (বাংলাদেশ) ও ২ মার্চ (নিউজিল্যান্ড) হবে। আইসিসি এখনও সরকারিভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেনি।



