Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

বিরাট কোহলি ‘স্টাইল আইকন’

বিরাট কোহলি ‘স্টাইল আইকন’
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
বিরাট কোহলি শুধু বাইশ গজের ‘কিং’-ই নন, তিনি ‘স্টাইল আইকন’ও। হামেশাই তাঁর ‘হেয়ারস্টাইল’ পরিবর্তন সাড়া ফেলে ভক্তদের হৃদয়ে। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগেও তা ঘটল। ভিকে হাজির হলেন নতুন চুলের ছাঁটে। হেয়ার স্টাইলিস্ট জর্ডান তাবাকম্যানের পোস্ট করা ভিডিও’তে কোহলিকে দেখা গিয়েছে চুলের নতুন ছাঁটে। আর সেটাই সাড়া ফেলেছে। উল্লেখ্য, কোহলির পাশাপাশি অতীতে হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের ‘হেয়ারস্টাইল’ বদলেছিলেন তাবাকম্যান।
Advertisement
সম্পর্কিত সংবাদ