Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

বর্ষসেরার দৌড়ে অর্শদীপ ও স্মৃতি  

বর্ষসেরার দৌড়ে অর্শদীপ ও স্মৃতি
 
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
দুবাই: আইসিসি’র টি-২০ ফরম্যাটে বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে দুই ভারতীয়। পুরুষদের বিভাগে নমিনেশন পেয়েছেন বাঁ হাতি পেসার অর্শদীপ সিং। মহিলাদের বিভাগে মনোনীত হয়েছেন স্মৃতি মান্ধানা। অর্শদীপ জুনে টি-২০ বিশ্বকাপে যুগ্মভাবে সর্বাধিক উইকেট শিকারি (১৭) হয়েছিলেন। এবছর তাঁর মোট উইকেট সংখ্যা ৩৬। বর্ষসেরার দৌড়ে রয়েছেন পাকিস্তানের বাবর আজম, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও জিম্বাবোয়ের সিকান্দার রাজা। মহিলাদের বিভাগে মান্ধানার সঙ্গে লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, শ্রীলঙ্কার চামারি আটাপাট্টু ও অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড।
Advertisement
সম্পর্কিত সংবাদ