Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

বর্ণবিদ্বেষী মন্তব্য, বিমানযাত্রায় নিষেধাজ্ঞা মার্কিন মহিলার

ভারতীয় বংশোদ্ভূত ওয়েডিং ফোটোগ্রাফার ও তাঁর পরিবারকে বর্ণবিদ্বেষী মন্তব্য। সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ। লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরের ওই ঘটনায় এক মার্কিন মহিলার যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করল ইউনাইটেড এয়ারলাইন্স।

বর্ণবিদ্বেষী মন্তব্য, বিমানযাত্রায় নিষেধাজ্ঞা মার্কিন মহিলার
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
লস অ্যাঞ্জেলস: ভারতীয় বংশোদ্ভূত ওয়েডিং ফোটোগ্রাফার ও তাঁর পরিবারকে বর্ণবিদ্বেষী মন্তব্য। সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ। লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরের ওই ঘটনায় এক মার্কিন মহিলার যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করল ইউনাইটেড এয়ারলাইন্স। অর্থাৎ ভবিষ্যতে ওই সংস্থার বিমানে আর সফর করতে পারবেন না তিনি। অভিযুক্তের নাম ক্যারেন। অভিযোগ, পারভেজ তৌফিক নামে ওই ব্যক্তির উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন ওই মহিলা। ঘটনার দিন পারভেজের সঙ্গে একই বাসে বিমানবন্দরের টার্মিনাল থেকে বিমানে যাচ্ছিলেন তিনি। আচমকা পারভেজের সন্তানদের চুপ করতে বলেন ওই মহিলা। ঘটনাটি ক্যামেরাবন্দি করতে চেয়েছিলেন পারভেজ। তখনই ক্যারেন বলে ওঠেন, ‘তোমার পরিবার ভারতীয়। তোমরা আইনকে শ্রদ্ধা কর না। মনে কর, যাকে ইচ্ছে ধাক্কা দেওয়া যাবে। আসলে তোমরা উন্মাদ।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ