নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চাকরি খোয়ালেন থংবই সিংটো। বুধবার হায়দরাবাদ টিম ম্যানেজমেন্টের তরফ থেকে বিবৃতি দিয়ে কোচবদলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। দীর্ঘদিন ধরেই নিজামের শহরের এই ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে জড়িয়ে ছিলেন সিংটো। কঠিন সময়ে দায়িত্ব সামলেছেন। গত দু’বছর ধরেই আর্থিক সমস্যায় জেরবার হায়দরাবাদ। জুনিয়র ফুটবলারদের নিয়ে সিংটোর লড়াই প্রশংসিত হয় আইএসএলে। সূত্রের খবর, নতুন সংস্থার সঙ্গে চুক্তি হওয়ার পর হাওয়া বদলেছে। বিদেশি কোচের দিকে নজর রয়েছে তাঁদের।



