Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

অনুষ্ঠানের মধ্যেই ব্যাঙ্কোয়েট থেকে কনের আট লক্ষ টাকার নেকলেস চুরি, গ্রেপ্তার ২

বিয়ের অনুষ্ঠানের মধ্যেই ব্যাঙ্কোয়েটের ভিতর থেকে চুরি হয়েছিল কনের আট লক্ষ টাকার নেকলেস। নিউটাউনের ওই ঘটনার তদন্তে নেমে দু’জনকে গ্রেপ্তার করল ইকো পার্ক থানার পুলিশ।

অনুষ্ঠানের মধ্যেই ব্যাঙ্কোয়েট থেকে কনের আট লক্ষ টাকার নেকলেস চুরি, গ্রেপ্তার ২
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিয়ের অনুষ্ঠানের মধ্যেই ব্যাঙ্কোয়েটের ভিতর থেকে চুরি হয়েছিল কনের আট লক্ষ টাকার নেকলেস। নিউটাউনের ওই ঘটনার তদন্তে নেমে দু’জনকে গ্রেপ্তার করল ইকো পার্ক থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে সোনার দামি নেকলেসটি উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ সাজিদ হুসেন এবং মহম্মদ মাজিদ। তদন্ত শুরু হয়েছে। জেরায় তারা অপরাধের কথা স্বীকার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই দু’জনই চুরির ঘটনায় জড়িত। তবে, এই ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ ফেব্রুয়ারি ইকো পার্ক থানা এলাকার একটি ব্যাঙ্কোয়েটে বিয়ের অনুষ্ঠান ছিল। ব্যাঙ্কোয়েটের ভিতরেই গয়না বা জিনিসপত্র রাখার জন্য একটি আলমারি আছে। সেখানেই ওই নেকলেস রেখে আলমারি লক করে দিয়েছিলেন তাঁরা। পরে পরিবারের লোকজন সোনার গয়না বের করতে এসে দেখেন, আলমারি ভাঙা। নেকলেস উধাও! সিসি ক্যামেরার ফুটেজ ধরে একজনকে চিহ্নিত করা হয়। ৬ ফেব্রুয়ারি ইকো পার্ক থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসি ক্যামেরার সমস্ত ফুটেজ সংগ্রহ করে। তারপরই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় নেকলেস।
অন্যদিকে, আরও দু’টি সাইবার প্রতারণার ঘটনাও কিনারা করেছে লেকটাউন এবং এয়ারপোর্ট থানার পুলিশ। জানা গিয়েছে, লেকটাউনের এক মহিলা ক্রেডিট কার্ড প্রতারণার শিকার হয়েছিলেন। তিনি ১ লক্ষ ৯৯ হাজার ৯৬৩ টাকা খুইয়েছিলেন। গত ১ নভেম্বর তিনি লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেছিলেন। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ সম্পূর্ণ টাকা উদ্ধার করে। তারপর প্রতারিতের হাতে ওই টাকা তুলে দেওয়া হয়। বিরাটির এক যুবক ঋণ নেওয়ার ফাঁদে পড়ে ৬২ হাজার ৯৫০ টাকা প্রতারণার শিকার হয়েছিলেন। গত ১৪ জানুয়ারি তিনি এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন। ওই ঘটনাতেও সব টাকা উদ্ধার করে প্রতারিতকে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ