Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মহেশতলায় আত্মঘাতী বধূ, ধৃত স্বামী ও তাঁর বন্ধু

মহেশতলা থানার পুরাতন ডাকঘর এলাকায় এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। শুক্রবার গভীর রাতে ওই গৃহবধূ রেশমি মণ্ডল (২৬) নিজের ঘরের সিলিং ফ্যানে কাপড় জড়িয়ে আত্মঘাতী হন বলে অভিযোগ।

মহেশতলায় আত্মঘাতী বধূ, ধৃত স্বামী ও তাঁর বন্ধু
  • ২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: মহেশতলা থানার পুরাতন ডাকঘর এলাকায় এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। শুক্রবার গভীর রাতে ওই গৃহবধূ রেশমি মণ্ডল (২৬)  নিজের ঘরের সিলিং ফ্যানে কাপড় জড়িয়ে আত্মঘাতী হন বলে অভিযোগ। যদিও বিষয়টি মানতে চাননি মৃতার বাপের বাড়ির লোকজন। শনিবার বধূর মা বাণী মণ্ডল মহেশতলা থানায় অভিযোগ করেছেন যে, জামাই শৌমিক মণ্ডল ও তাঁর বন্ধুরা মিলে তাঁদের মেয়ে রেশমিকে শ্বাসরোধ করে মেরে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিস খুনের কেস রুজু করেছে। শৌমিক মণ্ডল ও তাঁর এক বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। দু’বছর আগে প্রেম করেই বিয়ে হয়েছিল বেহালার পর্ণশ্রীর উপেন ব্যানার্জি রোডের বাসিন্দা রেশমির সঙ্গে মহেশতলার শৌমিকের। দু’জনের ভিতর সম্পর্ক ভাল ছিল বলেই দাবি পড়শিদের। হঠাৎ কী এমন ঘটনা হল, তা বুঝতে পারছেন না তাঁরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ