Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বধূকে এলোপাথাড়ি কোপ, জমি থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ

মঙ্গলকোটে এক গৃহবধূকে নৃশংসভাবে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের খুদরুন গ্রামে।মৃতার নাম অপর্ণা দাস (৩২)।

বধূকে এলোপাথাড়ি কোপ, জমি থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ
  • ৯ আগস্ট, ২০২৬ ১৩:৩৬
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: মঙ্গলকোটে এক গৃহবধূকে নৃশংসভাবে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের খুদরুন গ্রামে।মৃতার নাম অপর্ণা দাস (৩২)। পরিবার সূত্রে জানা গিয়েছে, অপর্ণার স্বামী ও ছেলে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। অভিযোগ, গতকাল রাতে অপর্ণাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। এরপর একটি বস্তায় তাঁর মুখ ঢুকিয়ে হাত-পা বেঁধে বাড়ির পাশের একটি জমিতে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। স্থানীয়রা সেখানে দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার গলা, ঘাড় ও মাথায় একাধিক গভীর ক্ষত রয়েছে। দেহটি অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ। খুনের নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের দাবি, পরকীয়া সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত খুনের প্রকৃত কারণ স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ