সব সরকারি হাসপাতালে হবে  ব্রেস্ট ফিডিং কর্নার: স্বাস্থ্যমন্ত্রী
  • ৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সদ্যোজাত শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালে ব্রেস্ট ফিডিং কর্নার তৈরি করা হবে। বুধবার কলকাতা মেডিকেল কলেজে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইকের সূচনা  অনুষ্ঠান হয়। দ্য বেঙ্গল অবস্ট্রেটিক অ্যান্ড গায়নেকোলজিক্যাল সোসাইটি (বিওজিএস) আয়োজিত ওই অনুষ্ঠানে এই কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি বলেন, সরকারি হাসপাতালে আসা মায়েদের দুধ খাওয়ানোর ক্ষেত্রে প্রাইভেসির অভাব রয়েছে। এই সমস্যা কর্পোরেট হাসপাতালে নেই। তাই সরকারি হাসপাতালের মায়েদের জন্যও বিভিন্ন ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার করতে বলা হয়েছে। এছাড়া পরিচারিকা থেকে শুরু করে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মহিলাদের শিশু প্রতিপালনের জন্য সবেতন ছুটি চালু করা উচিত। এজন্য শ্রমদপ্তরের কাছে তিনি আরজি রাখেন। এদিন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে মন্ত্রী সেখানকার পরিচ্ছন্নতার অভাব নিয়ে উষ্মা প্রকাশ করেন।

Advertisement