Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

সেলিব্রেশনে বিপত্তি, টানেলে ফুটবলার

গোলের পরেই গোলমাল। তাতেই শোরগোল ব্রাজিলের ঘরোয়া লিগে। শাপেকোয়েন্সের বিরুদ্ধে ম্যাচ ছিল করিতিবার।

সেলিব্রেশনে বিপত্তি, টানেলে ফুটবলার
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সাও পাওলো: গোলের পরেই গোলমাল। তাতেই শোরগোল ব্রাজিলের ঘরোয়া লিগে। শাপেকোয়েন্সের বিরুদ্ধে ম্যাচ ছিল করিতিবার। ঘরের মাঠে ৪১ মিনিটে গোল করে করিতিবাকে এগিয়ে দিয়েছিলেন জেসি মারানহাও। কিন্তু বিপত্তি ঘটল সেলিব্রেশনে। গোলপোস্টের পিছনে থাকা বিলবোর্ড টপকে গ্যালারির দিকে ছুটে যেতে চেয়েছিলেন মারানহাও। কিন্তু বোর্ডের ওপারে থাকা ড্রেসিং-রুমে পৌঁছানোর টানেল খেয়াল করেননি তিনি। সটান পড়ে যান সুড়ঙ্গে। অল্প চোট পান পায়ে। কিন্তু অবাক হওয়ার তখনও বাকি ছিল। মাঠে ফিরে দেখেন প্রযুক্তির সাহায্য নিয়ে গোল বাতিল করেছেন রেফারি। মাথায় হাত করিতিবার ডিফেন্ডারের। গোল করেও গোল পেলেন না! তবে তাঁর টানেলের গর্তে পড়ে যাওয়ার মুহূর্ত রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়। শেষপর্যন্ত ২-১ ব্যবধানে ম্যাচ জেতে করিতিবা। তবে ম্যাচ ছাপিয়েও মারানহাওকে নিয়ে চর্চার শেষ নেই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ