Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

যুবভারতী দেখে খুশি ব্রাজিলের প্রতিনিধি দল

আশিয়ান কাপের মতো ফিফা টুর্নামেন্ট বাতিল করে ব্রাজিলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ভারত! আগামী ৩ অক্টোবর ম্যাচটি হবে যুবভারতীতে।

যুবভারতী দেখে খুশি ব্রাজিলের প্রতিনিধি দল
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আশিয়ান কাপের মতো ফিফা টুর্নামেন্ট বাতিল করে ব্রাজিলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ভারত! আগামী ৩ অক্টোবর ম্যাচটি হবে যুবভারতীতে। তাতে দেশের ফুটবল কতটা লাভবান হবে? তা এআইএফএফ কর্তারাই জানেন। তবে ম্যাচটি যে প্রহসন হতে চলেছে তা বৃহস্পতিবারই বোঝা গেল। এদিন ব্রাজিলের ৫ জনের প্রতিনিধি দল যুবভারতীতে আসেন মাঠ পরিদর্শনে। তাদের আসার সময় ছিল বিকেল ৪টায়। কিন্তু কোথায় কী? সাড়ে চারটের সময় ক্রীড়ামন্ত্রীর গ্রুপ থেকে জানানো হল, প্রতিনিধি দল আসবে ৫টায়। কিন্তু, ঘড়ির কাটা পাঁচটা পেরিয়ে যাওয়ার পরও প্রতিনিধি দলের দেখা নেই রে.....। বেশ কিছুক্ষণ পর অবশেষে দেখা মিলল প্রতিনিধি দলের। তাঁদের হয়তো সময়ের দাম নেই! কিন্তু বাকিদের তো আছে। তা আর বাবুদের বোঝাবেন কে?

Advertisement

পরিদর্শনে এসে প্রথমেই অনুশীলন মাঠ দেখে যুবভারতীতে ঢোকেন সিবিএফের প্রতিনিধিরা। পরিদর্শন করেন মাঠ ও ড্রেসিং-রুম। সূত্রের খবর, মাঠে ঘাসের ঘনত্ব দেখে কিছুটা অখুশি তাঁরা। ঘনত্ব ১৫ দিনের মধ্যে বাড়ানোর কথা বলেছেন। এরপর ভিআইপি বক্সও পরিদর্শন করেন। তারপর কর্তৃপক্ষের সঙ্গে মিটিং শেষে বেরনোর সময় প্রতিনিধি দল জানায়, যুবভারতী ক্রীড়াঙ্গন দেখে তাঁরা সন্তুষ্ট।

Advertisement
সম্পর্কিত সংবাদ