Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বাড়ছে ব্র্যান্ড ভ্যালু, আইপিএলের পরেই দ্বিগুণ হল বৈভবের 'দর'

আইপিএলে বৈভব সূর্যবংশীর ব্র্যান্ড ভ্যালু দ্বিগুণ হয়েছে। ১৫ বছর বয়সে তার জনপ্রিয়তা আকাশছোঁয়া। বিস্তারিত পড়ুন।

বাড়ছে ব্র্যান্ড ভ্যালু, আইপিএলের পরেই দ্বিগুণ হল বৈভবের 'দর'
  • ২ জুন, ২০২৬ ১৬:০০
Prefer us on Google

নয়াদিল্লি, ২ জুন: শচীন তেন্ডুলকরের পর ভারতীয় ক্রিকেটের নয়া বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। তাঁর বিধ্বংসী ব্যাটিং ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছে। মাত্র ১৫ বছর বয়সেই তিনি এমন এক জনপ্রিয়তা অর্জন করেছেন, যা তাঁকে দেশের অন্যতম তরুণ ক্রিকেটারের পরিচয় দিয়েছে। ক্রিকেট মহলে অনেকেরই ধারণা ভবিষ্যতে আইপিএলের নিলামে যদি বৈভব অংশগ্রহণ করেন তাঁর বেস প্রাইস ৩০ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। 

Advertisement

বর্তমানে বৈভব রাজস্থান রয়্যালসের সঙ্গে বছরে ১.১০ কোটি টাকার চুক্তিতে রয়েছেন। নিয়ম অনুযায়ী, তাঁর আইপিএল বেতনে পরিবর্তন আসতে আরও অন্তত এক বছর অপেক্ষা করতে হতে পারে। তবে মাঠের পারফরম্যান্সের সুবাদে ইতিমধ্যেই তাঁর ব্র্যান্ড ভ্যালু আকাশছোঁয়া হয়ে উঠেছে। 

এবছর আইপিএলে বৈভব ছিলেন কার্যত অপ্রতিরোধ্য। পুরো টুর্নামেন্টে তিনি ৭০০ রানের গণ্ডি ছাড়িয়েছেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ২৩৭.৩০। এই পরিসংখ্যানই তাঁকে এনে দেয় অরেঞ্জ ক্যাপ এবং ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’-এর মতো মর্যাদাপূর্ণ পুরস্কার।

এই মুহূর্তে বৈভবের ব্র্যান্ড প্রচারের বিষয়গুলি তাঁর বাবা-মা দেখভাল করছেন। পাশাপাশি তাঁর দল রাজস্থান রয়্যালসও এই বিষয়ে তাঁর পরিবারকে সহযোগীতা করছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে টিলিভিশনে কিছু নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনেও বৈভবকে দেখা গিয়েছে। সূত্রের খবর, আইপিএল ২০২৬ শুরুর আগে তিনি প্রতি চুক্তির জন্য প্রায় ১ কোটি টাকা পারিশ্রমিক নিতেন। কিন্তু বর্তমানে তা গিয়ে দাঁড়িয়েছে ১.৫ কোটি থেকে ২ কোটি টাকার মধ্যে। 

মাত্র ১৫ বছর বয়সেই বৈভব সূর্যবংশী যেভাবে ক্রিকেট এবং বাণিজ্যিক জগতে নিজের প্রভাব বিস্তার করতে শুরু করেছেন, তাতে অনেকেই মনে করছেন ভারতীয় ক্রিকেটের আগামী দিনের অন্যতম বড় মুখ হয়ে উঠতে চলেছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ