Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ছেলেধরার গল্প

‘ছেলেধরা’ অত্যন্ত পরিচিত শব্দ। কিন্তু এর নেপথ্যে কোন গল্প রয়েছে, তা আপাতত জানেন পরিচালক শিলাদিত্য মৌলিক। তাঁর আগামী ছবি ‘ছেলেধরা’র শ্যুটিং আগামী ১ মার্চ থেকে অরুণাচল প্রদেশে শুরু হতে চলেছে

ছেলেধরার গল্প
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

‘ছেলেধরা’ অত্যন্ত পরিচিত শব্দ। কিন্তু এর নেপথ্যে কোন গল্প রয়েছে, তা আপাতত জানেন পরিচালক শিলাদিত্য মৌলিক। তাঁর আগামী ছবি ‘ছেলেধরা’র শ্যুটিং আগামী ১ মার্চ থেকে অরুণাচল প্রদেশে শুরু হতে চলেছে। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ইন্দো-আমেরিকান যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবি আদতে একটি ফ্যামিলি থ্রিলার। যেখানে পারিবারিক আবেগ, দায়িত্ববোধ এবং নৈতিক দ্বন্দ্ব থ্রিলারের কাঠামোর মধ্যেই তুলে ধরা হয়েছে। ছবির গল্প আবর্তিত হয়েছে এক বিবাহবিচ্ছিন্ন মাকে ঘিরে। আবেগের বশে মেয়ের জন্মদিন উপলক্ষ্যে তাকে নিয়ে বেরিয়ে পড়ে সে। কিন্তু যখন মেয়েটি অপহৃত হয়, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিচালকের কথায়, ‘এই ছবিটি মূলত সেই মানুষদের গল্প—যাঁরা নিখুঁত নন, কিন্তু ভালোবাসতে পারেন। ছেলেধরা এক ধরনের রোড জার্নির মতো এগয়, তবে তার কেন্দ্রে রয়েছে অভিভাবকত্ব, দায়িত্ববোধ এবং নিজেদের ভুলের মুখোমুখি দাঁড়ানোর সাহস।’ স্বস্তিকা বলেন, ‘এই ছবিতে আমার চরিত্রের নাম বৃষ্টি। সে আবেগপ্রবণ, আহত এবং ত্রুটিপূর্ণ। কিন্তু একজন মা হিসেবে তার ভালোবাসা খুবই প্রকট। এই চরিত্রটা আমাকে নিজের মনের ভেতরে অনেক প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে।’

Advertisement

ছবি: রাজীব চক্রবর্তী

Advertisement
সম্পর্কিত সংবাদ